,

জীবিত থাকা পর্যন্ত আমিই দলের চেয়ারম্যান : এরশাদ

Arshad-4.12.13অবসরে যাওয়ার সিদ্ধান্তকে বিভ্রান্তিকর উল্লেখ করে জাতীয় পার্টির(জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, 'রওশন এরশাদকে পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করার কথা বিভ্রান্তিমূলক। আমি জীবিত আছি। যতদিন জীবিত আছি ততদিনই আমি জাতীয় পার্টির চেয়ারম্যান।' আজ শনিবার দুপুরে বারিধারার প্রেসিডেন্ট পার্কে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, আমার দলের মন্ত্রীরা আজ প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেবেন। তারা যদি পদত্যাগপত্র জমা না দেন তাহলেও কোনো কিছু যাবে আসবে না। যতই বিভ্রান্তি ছড়ান না কেন তাতে কোনো লাভ নেই। আমি সিদ্ধান্তে অনড় আছি। সব দল নির্বাচনে না এলে আমার দল নির্বাচনে যাবে না।

এর আগে আজ সকালে কাজী জাফর আহমেদ বলেছিলেন, আমি বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি রওশন এরশাদকে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে এরশাদ অবসরে যাবেন বা চিকিত্সা নিতে যাবেন। এর অর্থ দাঁড়ায়, এরশাদ নির্বাচন বর্জনের যে ঘোষণা দিয়েছেন তা থেকে তিনি বেরিয়ে আসবেন।

এ জাতীয় আরও খবর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা

আলমনগরে মেধাবীদের বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, উন্নয়নে অগ্রাধিকারের আশ্বাস এমপি আব্দুল মান্নানের

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

পূজার আয়োজনে ঘরেই বানান নারিকেলের নাড়ু

লোকসান ও বিদ্যুৎ বিলের চাপে বন্ধ হচ্ছে উল্কা সিনেমা হল

সব সম্প্রদায়ের অধিকার রক্ষার কথা বলল বাংলাদেশি জাতীয়তাবাদ: রিজভী

মঙ্গলবার থেকে টানা ৫ দিনের ছুটি, ছুটিতে থাকবেন না যারা

ঢাকায় তাপমাত্রা অপরিবর্তিত থাকার আভাস

ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতা, গ্রেপ্তার ২ হাজার ৪০০

সেঞ্চুরির পর ঘরোয়া ক্রিকেটের প্রশংসায় আগা সালমান

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা

জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন প্রধানমন্ত্রীর