শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রেলে নাশকতা রোধে ট্রেনটহল

এবার রেলপথে নাশকতা রোধ করতে ট্রেন দিয়ে টহল দিচ্ছে পুলিশ।

 
Train Ha-2শনিবার সকালে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি বগিযুক্ত বিশেষ ট্রেন নিয়ে রেলওয়ে পুলিশ টহলে বের হয়।
 
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বাংলামেইল২৪ডটকমকে জানান, রেলপথে নাশকতা এড়াতে পুলিশের টহল চলছে। যেকোনো ধরণের নাশকতা রোধ করতে পুলিশ তৎপর রয়েছে।
 
রেলওয়ে পুলিশ জানায়, অবরোধ চলাকালে নাশকতা এড়াতে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট রেলপথের একশ কিলোমিটার পর্যন্ত টহল চলছে।
 
এছাড়া ঝুঁকিপূর্ণ নয়টি স্টেশনে রেলপুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও রয়েছে। প্রতিটি ব্রিজসহ গুরুত্বপূর্ণ স্থানে আনসার সদস্য মোতায়েন রয়েছে।
 
প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঈমামবাড়ী স্টেশনে মঙ্গলবার সকাল ১৮ দলের নেতাকর্মীরা ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের যাত্রীবাহী কয়েকটি বগিতে আগুন ধরিয়ে দেয়। আগুনে ট্রেনের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এছাড়া, দুইটি স্থানের প্রায় তিন হাজার ফুট রেললাইন উপরে ফেলা হয়।
 
এতে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথে ১৬ ঘণ্টারও বেশি সময় ট্রেন চলাচল বন্ধ থাকে।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা