,

স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলেও দিতে রাজি আছি

hasina-3বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খালেদা জিয়া যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্ব চান তাও আমি দিতে রাজি আছি। তবুও নির্বাচনে আসেন।’

 

তিনি বলেন, ‘আগেই বলেছি যতগুলো মন্ত্রণালয় চান দিতে রাজি আছি। এখনো বলছি নাশকতা পরিহার করে নির্বাচনে আসেন।’

 

শনিবার দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৪১তম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ‘মনের আগুন মনে রাখুন। সেই আগুনে যানবাহন পুড়িয়ে মানুষ হত্যা করবেন না। তাহলে আপনিও রক্ষা পাবে না।

 

তিনি বলেন, ‘নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচন বানচাল করতে পারবে না। দেশবাসীকে বলবো নির্বাচনের প্রস্তুতি নেন।’

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি