শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অবরোধে পেছাল আজকের পরীক্ষা

Exam JSCবিএনপির ডাকা অবরোধের ফলে আজ শনিবার অনুষ্ঠেয় প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা দ্বিতীয় দফায় পেছানো হয়েছে। এ পরীক্ষা আগামী ৬ ডিসেম্বর শুক্রবার সকাল সাড়ে ৯টায় শুরু হবে। গতরাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।

জানা যায়, আজ প্রাথমিক সমাপনীতে ধর্ম এবং ইবতেদায়ীতে কুরআন ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে গত বৃহস্পতিবারও সূচি অনুযায়ী এসব পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু বিরোধী দল অবরোধ বর্ধিত করায় তা অনুষ্ঠিত হয়নি। এছাড়া অবরোধের কারণে গত বুধবারের পূর্ব নির্ধারিত প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনীর দুটি পরীক্ষাও পিছিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত, দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট গত মঙ্গলবার ভোর ৬টা থেকে টানা ৭১ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করে। যা গতকাল শুক্রবার ভোর ৫টায় শেষ হয়েছে। এদিকে রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেই গত ২০ নভেম্বর থেকে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। যাতে এবার অংশ নিচ্ছে প্রায় ৩০ লাখ শিক্ষার্থী।

এর আগে বিরোধী দলের হরতালের কারণে জেএসসি-জেডিসির ১৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। এছাড়া হরতালের কারণে এবারের এইচএসসির ৪১টি বিষয়ের এবং এসএসসির ৩৭টি বিষয়ের পরীক্ষাও পেছানো হয়।

এ জাতীয় আরও খবর

সড়কে ঝরল ১৯ প্রাণ : ঈদে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বেরিয়েছিলেন ঘুরতে

কসবায় পুকুরে মিললো সিএনজি চালকের মরদেহ : স্বজনদের আহাজারি

ঢাকায় পশু কোরবানির পর চলছে বর্জ্য অপসারণ

ঢাকার পাড়া-মহল্লায় চলছে পশু কোরবানি

গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে বিপাকে ব্যাপারীরা

এবার ‘মার্কিন বিমানঘাঁটিতে’ পাল্টা হামলা ইরানের

মানুষ রুদ্ধ পরিস্থিতির বাইরে শান্তিতে ঈদ উদযাপন করছে : রিজভী

প্রধানমন্ত্রীকে ঈদ শুভেচ্ছা জানালেন মোদী

বৃষ্টি মাথায় নিয়ে ঈদের জামাত শোলাকিয়ায়

কারাগারই যেন পরিবার

স্ত্রীকে নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

সারাদেশে উদযাপিত হচ্ছে ঈদুল আজহা, নামাজ শেষে শুরু কোরবানি