,

আমরা মহাজোটে নেই: এরশাদ

Arshedঅবশেষে স্পষ্ট করে মহাজোট ত্যাগের কথা বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তবে মহাজোট ছাড়ার ঘোষণাটি সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে দেয়া হবে বলেও জানান তিনি।

এরশাদ বলেন, “আমরা আর মহাজোটে নেই। আমাদের সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদেরও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।”

শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সম্মেলন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ এসব কথা বলেন।

বক্তৃতায় এরশাদ বলেন, “যদি নির্বাচন করি এই অত্যাচারী আওয়ামী লীগকে সমর্থন দেয়ার জন্য, তাহলে মানুষ বলবে আমি বেঈমান। আমি বেঈমান হয়ে মরতে চাই না। আর নির্বাচন না করলে দেশ কোন দিকে যায় তা অনিশ্চিত।”

সরকারের উদ্দেশ্যে এরশাদ বলেন, “রাতের অন্ধকারে নির্মমভাবে মানুষ হত্যা করেছেন। পরে রাস্তা ধুয়ে মুছে পরিষ্কার করেছেন। আমরা সব জানি। এ জাতির মনতো ধুয়ে মুছে দিতে পারেননি।”

এরশাদ বলেন, “একটাই উপায় নির্বাচনের মাধ্যমে এই দুর্নীতিপরায়ণ সরকারকে ক্ষমতাচ্যুত করা। তবে জাতি অন্ধকারে যাক এমন কোনো কাজ আমি করবো না।”

 তিনি বলেন, “আমি একটা জোট করতে চেয়েছিলাম। জোট হয়তো করবো। তা অচিরেই ঘোষণা করবো।”

এ জাতীয় আরও খবর

ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা

ফিরছেন প্রীতম হাসান

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা, হাতকাটা কাশেম ৫ দিনের রিমান্ডে

নতুন দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

‘আগ্রাসনের স্বীকার যেন দেশের মানুষ না হন, আমরা সজাগ থাকব’

কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, শর্টগান ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি

মহানবী (সা.)-এর জীবন-আদর্শ অনুসরণ করে কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী

ভুল তথ্য দিয়ে দুঃখ প্রকাশ করল সিপিডি

বিদিশা এরশাদ গ্রেপ্তার

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি