কাশি নিয়ে বিড়ম্বনায় হিলারি

photo-1461050703আন্তর্জাতিক ডেস্ক : এগিয়ে আসছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময়। মনোনয়ন পেতে ব্যস্ত প্রার্থীরা। দেশটির সাবেক ফার্স্ট লেডি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনও দিন-রাত এক করে চালিয়ে বেড়াচ্ছেন প্রচার-প্রচারণা। তবে ইদানীং কাশি নিয়ে বেশ বিড়ম্বনায় পড়ছেন তিনি।

প্রায়ই দেখা যাচ্ছে, কথা বলার মাঝে কাশির কারণে বিব্রত হয়ে পড়ছেন হিলারি। থামাতে হচ্ছে বক্তব্য।

এই যেমন সম্প্রতি রেডিওতে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন হিলারি। প্রায় ২০ মিনিট সরাসরি সম্প্রচারে কথা বলার ‘এক্সকিউজ মি’ বলে কাশতে শুরু করেন সাবেক এই ফার্স্ট লেডি। ক্রমাগত কাশতে দেখে কিছু পানীয় পান করতে বলেন উপস্থাপক।

এ সময় অনুষ্ঠানের আরেক উপস্থাপক বলেন, ‘সিনেটর, আপনার মনে হয় কাশির ওষুধ খাওয়া উচিত।’

জবাবে হিলারি বলেন, ‘হ্যাঁ, সম্ভবত আমার সেটাই দরকার।’

বেশ কিছু সময় কাশির পরে অনেকটা ভাঙা কণ্ঠস্বর নিয়েই কথা বলতে শুরু করেন হিলারি ক্লিনটন। এসবের কারণে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা বাড়ানো হয় সাক্ষাৎকার অনুষ্ঠানের ব্যাপ্তি।

অনুষ্ঠান শেষে হিলারি জানান, তিনি হট সস ও লাল মরিচ খেতে পছন্দ করেন। এর পরিপ্রেক্ষিতে এক উপস্থাপক বলেন, ‘এ জন্যই তো আপনি এভাবে কাশছেন। আমার মনে হয়, আপনার মরিচ খাওয়া কমানো উচিত।’ এ সময় সেখানে বেশ হাস্যরসের সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম