৬শ’ দেহাবশেষের সন্ধান মিলল মসুলের আরেকটি গণকবরে

news-image

ইরাকের মসুলের আতবাহ্ গ্রামের কাছে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে। সেখানে প্রায় ছয় হাজার মরদেহ থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, আল খাসফা নামে পরিচিত বিশাল এক খাদে পাওয়া গেছে এই গণকবর। তবে আইএসের ফাঁদ পাতার কারণে এখনো খাদটির কাছে যেতে পারছে না ইরাকি সেনাবাহিনী। এরই মধ্যে ফাঁদগুলো নিষ্ক্রিয় করার চেষ্টা শুরু হয়েছে।
স্কাই নিউজ আরও জানায়, দুই বছর আগে এই খাদের একটি ভিডিও প্রকাশ করেছিল আইএস। যেখানে খাদের ভেতর অনেক মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
মসুল থেকে আইএসকে বিতাড়িত করার পর একের পর এক এসব গণকবরের সন্ধান পাচ্ছে ইরাক সরকার। কয়েকদিন আগে মসুল বিমানবন্দরের পাশে এমনই এক গণকবরের সন্ধান পাওয়া যায়। -তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন