৫ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করল ইসরাইল

israeli_forces_shoot2+jugantor_4279আন্তর্জাতিক ডেস্ক : তিন কিশোরসহ পাঁচ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলের নিরাপত্তা বাহিনী। খবর বিবিসির।

রোববার জেরুজালেম সীমান্তে তাদের গুলি করে হত্যা করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

তবে ইসরাইলি বাহিনীর দাবি, পূর্ব তীরে তাদের ওপর পাথর ছুড়ে ফিলিস্তিনের নাগরিকরা। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

পুলিশ বলছে, আরেক হামলায় ফিলিস্তিনি এক কিশোরী আহত হয়েছে। তার অবস্থা গুরুতর। তবে দুটি হামলার ঘটনায় কোনো ইসরাইলি হতাহত হয়নি।

বিগত পাঁচ মাসে ইসরাইলি বাহিনী অন্তত ১৬৩ জন ফিলিস্তিন নাগরিককে হত্যা করেছে। ইসরাইলি বাহিনীর দাবি, এদের মধ্যে ১০৭ জন তাদের ওপর হামলা করতে গিয়ে নিহত হয়েছেন।

এছাড়া গতবছরের অক্টোবর থেকে ফিলিস্তিনিদের হামলায় অন্তত ২৭ জন ইসরাইলি ও যুক্তরাষ্ট্রের নাগরিক মারা গেছেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম