৫৪ বছর পর তুষারপাত হচ্ছে জাপানে!

tokyoআন্তর্জাতিক ডেস্ক : ১৯৬২ সালে শেষ বার তুষারপাত হয়েছিল জাপানের রাজধানী টোকিওতে। সে বছরের নভেম্বর মাসে টোকিওর মধ্যাঞ্চলে বেশ তুষার পড়েছিল। এর পর আর তুষার দেখেনি টোকিওবাসী। মাঝে দিয়ে পার হয়ে গেছে ৫৪টি বছর। এ বছর ফের শুরু হয়েছে তুষারপাত। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে ওঠে অনেক জাপানি নাগরিকই তুষারপাতকে স্বপ্ন ভেবে ভুল করেছেন।

বছরের এ সময়টায় জাপানে খুব একটা ঠাণ্ডা পড়ে না। কিন্তু তুষারপাতের কারণে আবহাওয়ায় এখন বেশ শীত শীত ভাব চলে এসেছে। তাপমাত্রা উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। ভেজা ভেজা বরফ পড়ছে রাজধানী জুড়ে। তাই অগত্যা ছাতা নিয়েই ঘর থেকে বের হতে হচ্ছে টোকিও শহরের বাসিন্দাদের।

তুষারপাতের কালে শহরে ট্রেন ছাড়তেও দেরি হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এবার দুই সেন্টিমিটার বরফ পড়তে পারে। বেশি তুষারপাত হবে টোকিওয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের পাহাড়ি এলাকায়।

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ