২০১৮-তে সমুদ্রে ভাসবে টাইটানিক-২ (ভিডিও)

titanic-ii20160215060849আন্তর্জাতিক ডেস্ক : আবারো সমুদ্রে ভাসতে যাচ্ছে টাইটানিক। ১৯১২ সালে সাগরে বরফ খণ্ডের ধাক্কায় ডুবে যাওয়া টাইটানিকের সঙ্গে এবারের জাহাজের হুবহু মিল রয়েছে। তবে এবার আরও সুসজ্জিত এবং আধুনিকতার ছোঁয়া নিয়ে সমুদ্রে ভাসবে ‘টাইটানিক ২’।

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৮ সালের মধ্যে সমুদ্রে ভাসবে টাইটানিক-২। অস্ট্রেলীয় ব্যবসায়ী ক্লাইভ পালমারের ব্লু স্টার লাইন সংস্থা এটি তৈরি করছে। এই সংস্থাটিই প্রথম টাইটানিক জাহাজটিও তৈরি করেছিল। প্রথম টাইটানিকের সঙ্গে টাইটানিক-২ এর মিল রয়েছে। তবে নিরাপত্তা ও বিনোদনের কথা মাথায় রেখে অনেক কিছুতেই পরিবর্তন আনা হয়েছে।

২৭০ মিটার লম্বা, ৫৩ মিটার উচ্চতা বিশিষ্ট টাইটানিক-২ এ প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির আসনের ব্যবস্থা রয়েছে। এছাড়া রয়েছে হেলিপ্যাড, প্রত্যেক যাত্রীর জন্য লাইফবোট, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণি মিলিয়ে মোট ৮৪০টি কেবিন, যাত্রী ধারণ ক্ষমতা বাড়িয়ে করা হয়েছে ২ হাজার ৪৩৫ এবং জাহাজের কর্মী থাকবেন ৯০০ জন।

জাহাজটি তৈরিতে খরচ হবে তিনশ থেকে চারশ মিলিয়ন পাউন্ড। আনুষ্ঠিানিকভাবে এর প্রথম যাত্রা শুরু হবে চীনের ঝিয়াংসু থেকে দুবাইয়ে।

প্রসঙ্গত, ১৯১২ সালের ১৫ এপ্রিল আটলান্টিক সাগরে হিমশৈলের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় বিশ্বের অন্যতম অভিজাত জাহাজ টাইটানিক। সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কগামী ওই জাহাজডুবির ঘটনায় দেড় হাজার মানুষের প্রাণহানি ঘটে। জা.নি

https://youtu.be/JDMN7qGeSgQ

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম