১ কোটি ৪০ লাখ রুপিতে হায়দরাবাদে মুস্তাফিজ

3e62c182d421bccaf579ef4b9e44ece2-mustafizস্পোর্টস ডেস্ক : নিলামের শুরুটা করেছিল হায়দরাবাদ সানরাইজার্স। এর পর দামটা বাড়াল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ পর্যন্ত জয় হয়েছে হায়দরাবাদের, ১ কোটি ৪০ লাখ রূপি দিয়ে বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমানকে কিনে নিয়েছে তারা। ৯ এপ্রিল থেকে থেকে শুরু আইপিএলের নবম আসরে মুস্তাফিজ খেলবেন হায়দরাবাদের হয়েই।

গত বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকেই আলো ছড়িয়েছিলেন। এর পর ভারতের বিপক্ষেও দুর্দান্ত বোলিংয়ে চমকে দিলেন বিশ্বকে। ওয়ানডে অভিষেকেই পেয়েছিলেন পাঁচ উইকেট, পরে আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলেও জায়গা পেয়েছেন। আইপিএলের নিলামে তাই তাঁর নাম থাকবে, সেটা অনুমিতই ছিল। জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিম দল না পেলেও মুস্তাফিজ পেয়েছেন। মাশরাফি বিন মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান ও তামিম ইকবালের পর এবার পঞ্চম বাংলাদেশি হিসেবে আইপিএলে খেলবেন মুস্তাফিজ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম