১৫০ বিক্ষোভকারীকে হত্যা করেছে নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী

 

আন্তর্জাতিক ডেস্ক :নাইজেরিয়ার নিরাপত্তা বাহিনী ২০১৫ সালের আগস্ট থেকে শুরু করে এ পর্যন্ত ১৫০ জনেরও বেশি বিয়াফ্রাপন্থী বিক্ষোভকারীকে হত্যা করেছে। এক প্রতিবেদনে নিহতের এ সংখ্যা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির দাবি, সরকার স্বাধীনতাকামী বিয়াফ্রা বিক্ষোভকারীদের দমনে সামরিক বাহিনীকে ব্যবহার করছে।

f866c44e5a857a067b5dc21611e481ed-5837b0151c0c7

নাইজেরিয়া পুলিশ অবশ্য তাদের বিরুদ্ধে আনা এমন অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, বিয়াফ্রাপন্থী বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়নি।

এদিকে দেশটির সামরিক বাহিনী দাবি করেছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নাইজেরিয়ার সামরিক বাহিনীর সুনাম কলঙ্কিত করার চেষ্টা করছে।

শতাধিক ছবি এবং ৮৭টি ভিডিও’র পাশাপাশি প্রায় ২০০ ব্যক্তির সাক্ষাতকারের ভিত্তিতে অ্যামনেস্টির এ প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনে যেসব অভিযোগের কথা বলা হয়েছে সেগুলোর মধ্যে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়টিও উল্লেখ রয়েছে।

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ