স্পোর্টিং গিজনের মাঠে মেসিবিহীন বার্সা

স্পোর্টস ডেস্ক :লা লিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে ঘরের মাঠে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা।গত বুধবার রাতে ওই ম্যাচে পাওয়া কুঁচকির চোটের কারণে আগামী তিন সপ্তাহ মাঠে নামতে পারবেন না বার্সেলোনার সেরা তারকা লিওনেল মেসি।

barsa1474693712
আজ রাতে লিগে স্পোর্টিং গিজনের বিপক্ষে তাই মেসিকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বার্সেলোনাকে। স্পোর্টিং গিজনের মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সোয়া ৮টায়। সরাসরি দেখা যাবে সনি সিক্স চ্যানেলে।
গিজনের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচের চারটিই জিতেছে বার্সা। দুই দলের সর্বশেষ দেখায় গত এপ্রিলে ন্যু ক্যাম্পে গিজনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল লুইস এনরিকের দল।
ওই ম্যাচে লুইস সুয়ারেজ একাই করেছিলেন চার গোল। মেসি ও নেইমার করেছিলেন একটি করে গোল। তবে আজ ‘এমএসএন’ ত্রয়ীকে একসঙ্গে পাচ্ছে না বার্সা। মেসি না থাকলেও সুয়ারেজ ও নেইমার অবশ্য ঠিকই থাকছেন।পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকার বর্তমানে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সেভিয়া দুইয়ে আর ১৩ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ রয়েছে শীর্ষে।

এ জাতীয় আরও খবর

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

নবীনগরে একের পর এক মন্দিরে চুরি, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

আত্রাইয়ে শিয়ালের কামড়ে ১ নারী আহত

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী