স্টিভ স্মিথের ক্যামেরায় বাংলাদেশের ট্রেনযাত্রা

news-image

অনলাইন প্রতিবেদক : টেস্ট খেলতে অস্ট্রেলিয়া দল এখন বাংলাদেশে। প্রস্তুতি ম্যাচ হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না।

তাই আপাতত অবসরযাপনেই ব্যস্ত দলের খেলোয়াড়েরা। এর ফাঁকে বাংলাদেশের সঙ্গেও পরিচিত হচ্ছেন তারা। ঢাকার আসার পর গণমাধ্যমের মুখোমুখি হয়েই অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ স্মিথ জানিয়েছিলেন, ‘বাংলাদেশে এসে তিনি রোমাঞ্চিত। ‘

সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার প্রমাণ মিলেছে। বাংলাদেশের ট্রেন যাত্রার ক্যামেরাবন্দী করেছেন স্মিথ। ইনস্টাগ্রাম প্রোফাইলে ভিডিওটি আপলোডও করেছেন। রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলের ছাদ থেকে তোলা সেই ভিডিওতে দেখা গেছে, একটি ট্রেন ছেড়ে যাচ্ছে। ছাদেও অনেক মানুষ।

বিষয়টি নিয়ে স্টিভ স্মিথ ভিডিওটির সঙ্গে মজা করে লিখেছেন, ‘কী আর করা যখন ট্রেনের সব বগিই ভর্তি! তোমাদের দেখছি, বাংলাদেশ। ‘ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন