সৌম্যর পাশে ‘অভিজ্ঞ’ রংপুর

স্পোর্টস ডেস্ক :গতবারও রংপুর রাইডার্সে খেলেছিলেন সৌম্য সরকার। সেবার এ দলটির তারকা ছিলেন সাকিব আল হাসান। কিন্তু এবার এ দলটির চোখের মনি সৌম্য সরকার।

0031475261058

‘এ’ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার সৌম্য সরকারের পারিশ্রমিক ৪০ লাখ টাকা। তার সঙ্গে এ দলটিতে খেলবেন পুরনো ক্রিকেটার মোহাম্মদ মিঠুন ও আরাফাত সানী। গত আসরে রংপুরের জার্সিতে দুজনেরই পারফরম্যান্স ছিল অ্যাভারেজ।

তরুণ সৌম্য পাশে পাচ্ছেন এক ঝাঁক অভিজ্ঞ ক্রিকেটার। নাঈম ইসলাম, ইলিয়াস সানী, জিয়াউর রহমান, মুক্তার আলী, সোহাগ গাজী খেলবেন রংপুরে। পিনাক ঘোষ, মেহরাব হোসেন জসি ও শাহবাজ চৌহানের মত তরুণ ক্রিকেটারও রয়েছেন। জাতীয় দলের সতীর্থ রুবেল হোসেনকেও পাশে পাচ্ছেন সৌম্য। গতবার সিলেট রয়্যালসের হয়ে খেলেছিলেন রুবেল। তবে ইনজুরির কারণে দলকে সার্ভিস দিতে ব্যর্থ হয়েছিলেন বাগেরহাটের এ তারকা পেসার।

তবে বিদেশি ক্রিকেটারে আশ্রয় খুঁজতে হবে সৌম্যকে। এ দলের হয়েই খেলবেন বুমবুম আফ্রিদি। সঙ্গে শারজিল খান, বাবর আজম ও মোহাম্মদ শাহজাদের মত ভালোমানের ক্রিকেটারও রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের তরুণ ওপেনার পোপেকেও নেওয়া হয়েছে। আছেন নাসির জামশেধ ও সচিত্রা সেনানয়েকে।

আইকন/এ প্লাস ক্রিকেটার: সৌম্য সরকার।

পুরাতন ক্রিকেটার: মোহাম্মদ মিঠুন, আরাফাত সানী।

তালিকার দেশি ক্রিকেটার: রুবেল হোসেন, সোহাগ গাজী, জিয়াউর রহমান, নাঈম ইসলাম, মোহাম্মদ ইলিয়াস সানী, পিনাক ঘোষ, মুক্তার আলী, মেহবার হোসেন জসি, শাহবাজ চৌহান।

তালিকার ক্রিকেটার : নাসির জামসেদ, সচিত্রা সেনানায়েকে, জিহান রূপাসিঙ্গা।

তালিকার বাইরের বিদেশি ক্রিকেটার: শহীদ আফ্রিদি, শারজিল খান, বাবর আজম, মোহাম্মদ শাহজাদ, দাসুন শাঙ্কা, জিদরন ডামিন পোপে, রিচার্ড জেমন গ্লেসন।

এ জাতীয় আরও খবর

পোরশায় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

নবীনগরে একের পর এক মন্দিরে চুরি, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

আত্রাইয়ে শিয়ালের কামড়ে ১ নারী আহত

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ