সৌদি আরবে জঙ্গিদের গুলিতে বাংলাদেশি নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ আল কাতিফে জঙ্গিদের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। যদিও এ ঘটনা গত বৃহস্পতিবার সকালের তবে দূতাবাস সোমবার বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছে।

নিহত ব্যক্তি হলেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মোজাফফর খানের ছেলে হোসাইন মোহাম্মদ আলমগীর।

জানা গেছে, পূর্বাঞ্চলের কাতিফ এলাকার আল মাসওয়ারাহ এবং আওয়ামিয়াহ এলাকায় চিরুনি অভিযান চলছে। গত এক বছর ধরে পরিত্যক্ত ঘোষিত আল মাসওয়ারাহ এলাকা অবৈধ অভিবাসী এবং জঙ্গিদের আস্থানা হিসেবে পরিচিত। প্রায় প্রতিদিনই সেখানে গোলাগুলি হয়।

এ জাতীয় আরও খবর