সৌদি আরবে চুল ইসলাম সম্মত না হলেই কর্তন

17608-ear-korotnamarআন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে চুলের ছাট ইসলাম সম্মত না হওয়ায় দেশটির কর্তৃপক্ষ এক ফুটবলারকে ধরে মাঠের পাশেই তার চুল কেটে দিয়েছে।বার্তা সংস্থা এএফপি বলছে, খেলা শুরুর আগ মুহূর্তে তার চুল কেটে দেয়ার একটি ভিডিও প্রকাশিত হয়েছে।যাতে দেখা যাচ্ছে বেচারা ফুটবলারের মাথায় কাঁচি চালাচ্ছে রেফারি নিজেই।একটা নয় দু দুটো কাঁচি দিয়ে ছেঁটে দেয়া হচ্ছে তার মোহক্ স্টাইল।
দেশটির ফুটবল ফেডারেশনের ইসলাম সম্মত চুল নিয়ে আইন আছে।সৌদি আরবে স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ফুটবলাররা চুল নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করেন।তাদের উদ্ভট হেয়ার কাট স্কুলের বাচ্চারা অনুকরণ করে।তাই দেশটির স্পোর্টস ও অলিম্পিক কমিটিকে সেবিষয়ে ব্যবস্থা নিতে অনূর্ধ্ব করেছেন দেশটির যুব অর্গানাইজেশনের প্রধান।সৌদি আরবের স্থানীয় ক্লাবগুলোতে বহু বিদেশি ফুটবলাররা খেলেন। ইসলাম সম্মত চুলের আইন অমান্য করলে তাদেরও মুক্তি নেই।বিবিসি বাংলা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম