সৌদিতে দুই ইয়েমেনির শিরশ্ছেদ

saudi-shiroshed20160218092127আন্তর্জাতিক ডেস্ক : মাদক চোরাচালানের দায়ে সৌদি আরবে ইয়েমেনের দুই নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে। বুধবার ওই দুই ইয়েমেনির শিরশ্ছেদ করা হয়েছে। তারা হাশিস চোরাচালানের চেষ্টা চালানোর জন্য দোষী সাব্যস্ত হয়েছিল।

দেশটিতে এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ৬২ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আহমেদ মুবারাক ও সালাম আল জামালিকে দক্ষিণাঞ্চলীয় জাযান নগরীতে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ধারালো তরবারি দিয়ে শিরশ্ছেদের মাধ্যমে সৌদি আরবে বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে ২ জানুয়ারি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত অভিযোগে ৪৭ জনের শিরশ্ছেদ করে সৌদি সরকার। ২০১৫ সালে সৌদি আরবে ১৫৩ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তারা বেশিরভাগই মাদক চোরাচালান ও খুনের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম