সোমালিয়ায় বিমানবন্দরে জোড়া বিস্ফোরণ, নিহত ৭

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার মোগাদিসু আন্তর্জাতিক বিমানবন্দরে দুইটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে সাত জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে চারজনই বেসামরিক নাগরিক। হামলায় এক সরকারি কর্মকর্তাও নিহত হয়েছেন। নিহত বাকি দু’জন আত্মঘাতী হামলাকারী।

সোমবার দুপুরে চালানো ওই হামলায় আহত হয়েছেন আরও ১৭জন। সোমালিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

জঙ্গি গোষ্ঠী আল শাবাব এ হামলার দায় স্বীকার করেছে। সোমালিয়ার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর চেকপয়েন্টকে লক্ষ্য করে এ দুটি বিস্ফোরণ ঘটানো হয়। এতে পাশ্ববর্তী স্থাপনা ও সড়ক ধসে পড়ে।

সোমালিয়ার পররাষ্ট্র মন্ত্রী আব্দুসসালাম হেদলিয়ে ওমার বলেন, এ হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন