সেলিমা-বুলু-সোহেলসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

selina-bulu20160816162541মুগদা থানার নাশকতা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, বরকত উল্লাহ বুলুসহ ১৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম খোরশেদ আলম অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এই মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল, একান্ত সচিব অ্যাডভোকেট শামসুজ্জামান শিমুল বিশ্বাস, আজিজুল বারী হেলাল, শিরিন সুলতানা ও কাই্য়ুম কমিশনার।

২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি মুগদা থানা এলাকায় নাশকতার অভিযোগে থানার উপ পরিদর্শক নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পরে ২০১৫ সালের ৮ জুলাই মুগদা উপ পরিদর্শক সাইফুল আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ারসহ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এই মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ ১৫ জন জামিনে রয়েছে।

এ জাতীয় আরও খবর

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক

ঢাকাসহ সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বল টেম্পারিং নিয়ে এবার বোমা ফাটালেন ব্যানক্রফ্ট

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ

মুক্ত বাণিজ্য ও এআই নিয়ে তিন নেতার বক্তব্য

উত্তরায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কমেছে যান চলাচল

জাতিসংঘে ১২৮ ভোটে পাস রোহিঙ্গা প্রস্তাব

ঘূর্ণিঝড়ের প্রভাবে ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন