সেমির আশায় মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

2016_01_12_20_22_59_BsuBf2au6Cs82SNDN2ADwQ5hMPe078_originalস্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে সাবলিল জয় (৪-২)। দ্বিতীয় ম্যাচে জয় পেলেই সেমিফাইনাল খেলা নিশ্চিত হবে বাংলাদেশের। আর সেই স্বপ্নই দেখছে বাংলাদেশ শিবির। বঙ্গবন্ধু গোল্ডকাপের এ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। জয় দিয়ে শেষ চারের টিকিট কাটতে প্রস্তুত মামুনুল শিবির।

এই মালয়েশিয়া গতবারের চ্যাম্পিয়ন। যেখানে ফাইনালে বাংলাদেশ ৩-২ গোলে হেরে রানার্স আপ হয়েছিল। এবার সেই মালয়েশিয়া এবার গ্রুপ পর্বেই প্রতিপক্ষ। গত আসরেও গ্রুপ পর্বে মালয়েশিয়ার সঙ্গে মোকাবেলা করতে হয়েছিল বাংলাদেশকে, হেরেছিল মামুনুলরা। তবে এবার গ্রুপ পর্বেই জয় পেতে বেশ আশাবাদী মামুনুল শিবির। শুরুটা ভালো হয়নি মালয়েশিয়ার। যশোরে নিজেদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। যা স্বস্তিই দিচ্ছে বাংলাদেশ শিবিরে।

গত আসরে দুইবারের মোকাবেলায় দুটিতেই হার। বুধবার ম্যাচের আগে প্রতিশোধের আবহ থাকছে কি না বাংলাদেশ শিবিরে? অধিনায়ক মামুনুল অবশ্য সেটা মানতে চাইলেন না। তার মতে, ‘আমাদের কাছে প্রতে্যকটি ম্যাচই গুরুত্বপূর্ন। সব ম্যাচই চ্যালেঞ্জ। তেমনি মালয়েশিয়ার বিরুদ্ধেও ম্যাচটিও তেমন। সবাই প্রস্তুত সেরাটা দেয়ার জন্য।’

অন্যদিকে মালয়েশিয়াকে হারিয়ে সেমিতে যাওয়ার আশা কোচ মারুফুল হকেরও। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জয়ের প্রত্যয় ফুটে উঠল তার কণ্ঠে, ‘টুর্নামেন্ট শুরুর আগে আমার লক্ষ্য ছিল প্রথম ম্যাচ জেতা। পরের লক্ষ্য হলো সেমি-ফাইনাল নিশ্চিত করা।’

মালয়েশিয়ার এই দলটা আসলে জাতীয় দল নয়। ঘরোয়া লিগের ক্লাব ফেলডা ইউনাইটেড এফসি গোল্ড কাপে এসেছে মালয়েশিয়ার প্রতিনিধি হয়ে। তবে ফেলডা এফসিকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ধরেই ছক কষছেন বাংলাদেশের কোচ। তার মতে, ‘মালয়েশিয়াকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ধরে ম্যাচ শুরু করতে যাচ্ছি। তাদের শেষ ম্যাচের পারফরম্যান্স দেখে বেশি মূল্যায়ন করেছি। ছেলেরাও ম্যাচ নিয়ে শতভাগ মনোযোগী।’

বাংলাদেশের দুর্বলতা রক্ষণভাগ। যা নিয়ে বেশকিছুদিন কথা হচ্ছে বিস্তর। সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন উঠতেই কোচ মারুফুল হক বলেন, ‘রক্ষণ নিয়ে আমি সবসময় বেশি কাজ করে থাকি। ক্লাব পর্যায়ে এবং জাতীয় দলেও আমি এ দিকটা নিয়ে বেশি কাজ করেছি। এটা রাতারাতি শতভাগ সমাধান করা সম্ভব নয়। যতদূর সম্ভব হয়, ভুল কমানোর চেষ্টা করছি।’

অনুশীলনে মালয়েশিয়া ফুটবল দল

কোচ-অধিনায়কের পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী ভালো খেলার আহ্বান জানালেন খেলোয়াড়দের উদ্দেশ্যে। তার মতে, সাফের ব্যর্থতা মুছে ফেলার সুযোগ এই টুর্নামেন্ট। কোচের নির্দেশনা সব খেলোয়াড় যেন অক্ষরে অক্ষরে পালন করে। তিনি বলেন, ‘প্রত্যেক ম্যাচ গুরুত্বের সঙ্গে নিতে হবে। এটাই সেরা সময়, কিছু করে দেখানোর। আমাদের সেই দক্ষতা ও সক্ষমতা আছে। তোমাদের সঙ্গে আছে গোটা দেশের মানুষও’।

অন্যদিকে বাংলাদেশকে সমীহ করলেও জয়ের আশা ছাড়ছেন না মালয়েশিয়া দলের কোচ হাজী ইরফান বাগতি। তিনি বলেন, ‘বাংলাদেশ যথেষ্ট শক্তিশালী দল। তাদের আমরা সমীহ করছি। ম্যাচটি কঠিন হবে। তবে ছেলেদের বলেছি, কিছু একটা করতে হবে স্বাগতিকদের থামাতে’।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম