সীমান্ত সুরক্ষা ও সমস্যার উত্তরণে আলোচনাকে গুরুত্ব দেয়া হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সীমান্ত সুরক্ষা ও সমস্যার উত্তরণে ভারত-মিয়ানমারের সঙ্গে আলোচনাকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। অনেক বিষয় আলোচনার মাধ্যমেই সমাধান করা সম্ভব।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি’র সদর দফতরের সম্মেলন কক্ষে আয়োজিত কমান্ডিং অফিসারদের সম্মেলন শেষে তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে যেকোন সমস্যা মোকাবেলায় বিজিবির সক্ষমতা রয়েছে। প্রয়োজনে জনবল নিয়োগের মাধ্যমে বিজিবিকে আরো শক্তিশালী করা হবে। সীমান্তে ছোটখাটো সমস্যা হয়, হতেই পারে। আমাদের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আলোচনা চলছে। আমরা মনে করি, আলোচনাই সমস্যা সমাধানের নিয়ামক হতে পারে। এ সময় স্বরাষ্ট্র সচিব ড.কামাল উদ্দিন আহমেদ, বিজিবি’র প্রধান মেজর জেনারেল আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন