সিসির পদত্যাগ দাবিতে ফের উত্তাল মিশর

sisi pic_124080আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবকে মিশরের দুটি কৌশলগত দ্বীপ দেয়ার ঘোষণায় স্বৈরশাসক আব্দেল ফাত্তাহ আল-সিসির পদত্যাগ দাবিতে শুক্রবার ব্যাপক বিক্ষোভ করেছে মিশরবাসী। গত দুই বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে বড় বিক্ষোভ।

বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে। এসময় অন্তত ১০০ জনকে আটক করা হয়েছে।

গত সপ্তাহে লোহিত সাগরে মিশরের দখলে থাকা দুটি দ্বীপ সৌদি আরবকে হস্তান্তর কেন্দ্র করেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটি। ২৫ এপ্রিল ফের বিক্ষোভের ডাক দেয়া হয়েছে।

গত সপ্তাহে মিশর সফরে ছিলেন সৌদি আরবের বাদশাহ সালমান। এসময় মিশরের প্রেসিডেন্ট তার নির্বাহী ক্ষমতাবলে সৌদিকে লোহিত সাগরের দুটি দ্বীপ উপহার হিসেবে প্রদান করেন। ১৯৫০ সাল থেকে দ্বীপ দুটি মিশরের দখলে ছিল। মিশরের কর্মকর্তা জানিয়েছেন, তিরান ও সানাফারি দ্বীপ দুটি সৌদি জলসীমায় অবস্থিত হওয়ার কারণেই এগুলো হস্তান্তর করা হয়েছে।

রাজধানী কায়রোতে সিসির পদত্যাগ দাবিতে বিক্ষোভ করে কয়েক হাজার লোক। এসময় তারা ‘ সিসি পদত্যাগ কর’ এবং ‘আমরাই আমাদের জমির মালিক’ বলে শ্লোগান দেয়। মোহাম্মদ হুসেইন নামে এক প্রকৌশলী বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘আমি বিক্ষোভ মিছিলে এসেছি মিশরের পুরো পরিস্থিতির কারণে, কেবল দ্বীপের কারণে নয়।’

কায়রোর মতো আলেকজান্দ্রিয়ায়ও ব্যাপক বিক্ষোভ হয়েছে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করত টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। কায়রো ও আলেকজান্দ্রিয়া থেকে অন্তত ১০০ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, তারা তাদের দীর্ঘদিনের মিত্র দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম