সিরিয়া শান্তি আলোচনায় অংশ নেবে বিরোধী গোষ্ঠীগুলো

160129171631_syria_delegation_640x360_ap_nocreditসিরিয়ার প্রধান বিরোধী গোষ্ঠীগুলো বলছে জাতিসংঘের নেতৃত্বে জেনেভায় অনুষ্ঠিত সিরিয়া বিষয়ক শান্তি আলোচনায় তারা অংশ নেবে।

উচ্চ পর্যায়ের একটি কমিটি নিশ্চিত করেছে সিরিয়ায় জাতিসংঘের বিশেষ দূত স্টাফা দে মিস্তুরার সঙ্গে তারা বৈঠক করবে। তবে তারা এটাও বলেছে যে সিরিয় সরকারের সঙ্গে কোন ধরনের মধ্যস্ততায় যাবেনা তারা।

সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে জেনেভায় শুক্রবার শুরু হয়েছে শান্তি আলোচনা।

শুক্রবার বিকেলে জেনেভার জাতিসংঘ কার্যালয়ে শুরু হওয়া আলোচনায় অংশ নেন সিরিয়ায় নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ষ্টাফা দে মিস্তুরা এবং জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারির নেতৃত্বে সিরিয়া সরকারেরর প্রতিনিধি দল।

আলোচনার পর মি: মিস্তুরা বলেন যে তিনি আশা করছেন রোববার বিরোধী দলের প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠকে বসতে পারবেন।

তিনি বলেছেন “বিরোধী গোষ্ঠীগুলো যে এই শান্তি আলোচনাকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন তা বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে। হয়তো রোববার তাদের উচ্চ পর্যায়ের কমিটির সদস্যরা শান্তি আলোচনায় বসবেন”।

সিরিয়া বিষয়ক শান্তি আলোচনায় অংশ নেবে বিরোধী গোষ্ঠীগুলো
সিরিয়ার লাটাকিয়া প্রদেশের রাবিয়া শহরের বিধ্বস্ত একটি রূপ।

বিরোধী গোষ্ঠীগুলোর ওই কমিটি জানিয়েছে যে জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার উদ্দেশ্যেই একটি ছোট প্রতিনিধি দল তারা জেনেভায় পাঠাবেন।

তবে আসাদ সরকারের সঙ্গে সরাসরি কোন ধরনের সমঝোতার আলোচনায় তারা যা্বেননা।

ওই কমিটি আগে বলেছিল সিরিয়া বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত তারা কোনও আলোচনায় বসবেন না।

কিন্তু পরে তারা জানিয়েছেন যে নিশ্চয়তা পেলে জেনেভায় একটি প্রতিনিধিদল পাঠাবেন।

সিরিয়ার ন্যাশনাল কোয়ালিশনের সাবেক প্রেসিডেন্ট বিবিসিকে বলছেন মানবিক পরিস্থিতি উন্নয়নের বিষয়টিই আলোচনার মূল লক্ষ্য।

“মানবিক পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে এমন লক্ষণ দেখা গেলেই আমাদের দল আসাদ সরকারের সঙ্গে সমঝোতায় যাবে”।

২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে শান্তি আলোচনা বন্ধ হবার পর এই প্রথম এ ধরণের আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে।

অন্যদিকে ডাচ সরকার জানাচ্ছে যে সিরিয়ায় আইএস জঙ্গীদের লক্ষ্য করে তারা বিমান হামলার পরিধি আরও বিস্তৃত করবে।

ডাচ প্রতিরক্ষামন্ত্রী বলছেন সিরিয়ার আইএস জঙ্গীদের বিরুদ্ধে হামলা আইএসবিরোধী যুদ্ধে আরও অগ্রগতি এনে দেবে। ইতিমধ্যেই ইরাকে আইএসকে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে ডাচ কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম