সিরিয়ার দখল না পাওয়া পর্যন্ত লড়াই চলবে : আসাদ

61161_4x7dliwgoxq5_49980-1আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেছেন, পুরো সিরিয়ায় পুর্নদখল না করা পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে যেতে চান। বার্তা সংস্থা এএফপিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আসাদ একথা বলেছেন।
তবে প্রেসিডেন্ট আসাদ স্বীকার করেছেন, তাঁর বিরোধীদের পুরোপুরি পরাস্ত করতে অনেক সময় লাগতে পারে।
সিরিয়া নিয়ে যে শান্তি আলোচনা ডাকা হবে সেই প্রক্রিয়ার মধ্যেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
উল্লেখ্য মাত্র কয়েক মাস আগেও প্রেসিডেন্ট আসাদের বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে দুর্বল অবস্থানে ছিল।
কিন্তু রুশ জঙ্গী বিমানগুলো সরকারি বাহিনীর সমর্থনে বিদ্রোহীদের অবস্থানের ওপর হামলা চালাতে শুরু করার পর যুদ্ধের মোড় ঘুরে যায়। এরপর সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে অনেক জায়গা দখল করে নিয়েছে। খবর: বিবিসি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম