সিপিএল মাতাতে আজ ঢাকা ছাড়ছেন মিরাজ

news-image

স্পোর্টস ডেস্ক : টেস্ট অভিষেকে নিজের জাত চেনানো মেহেদি হাসান মিরাজ ক্যারিবীয়ান ক্রিকেট লিগে দল পেয়েছিলেন আগেই। এরার মাঠ মাতানোর পালা। এজন্য সিপিএলের নিজ দল ত্রিনবাগো নাইট রাইডার্সে যোগ দিতে আজ ঢাকা ছাড়ছেন টাইগার এই অলরাউন্ডার।

এই টুর্নামেন্টে বাংলাদেশের আরেক তারকা সাকিব আল হাসান বেশ পুরোনো। তবে দু’জনের একসঙ্গে যাওয়া হচ্ছে না। জ্যামাইকা তালওয়াসে খেলতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব যাবেন আগামীকাল শুক্রবার।

সিপিএলে পাঁচটি ম্যাচ খেলার জন্য আপাতত ১৫ আগস্ট পর্যন্ত ছুটি পেয়েছেন মিরাজ। কিন্তু অস্ট্রেলিয়া দল শেষ পর্যন্ত বাংলাদেশ সফরে যদি না আসে তবে খেলে আসবেন পুরো মৌসুমই।

সিপিএলে মিরাজ সতীর্থ হিসেবে পাবেন হাশিম আমলা, ব্র্যান্ডন ম্যাককালাম, ডোয়েন ব্রাভোর মতো তারকাদের।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন