সাগর-রুনি হত্যা মামলা শিগগির আলোর মুখ দেখবে : স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলা খুব শিগগির আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (১১ ফেব্রুয়ারি) নড়াইলের নড়াগাতি থানার অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এ ব্যাপারে র‌্যাব সদস্যরা তদন্ত চালাচ্ছেন। এ ছাড়া দুজনের ডিএনএ’র নমুনা পাওয়া গেছে, সেগুলো মিলানোর চেষ্টা চলছে। তিনি ভিক্ষুকমুক্ত খুলনা বিভাগ গড়ার লক্ষ্যে বিভাগীয় কমিশনার আবদুস সামাদের কাছে ৫৮ লাখ ১২ হাজার ২০৯ টাকার চেক তুলে দেন।

খুলনা রেঞ্জের ডিআইজি এস এম মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি। এর আগে মন্ত্রী মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অংশ নেন।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন