সন্ত্রাসবিরোধী অভিযানে পেন্টাগনকে আরও ক্ষমতা দিচ্ছেন ট্রাম্প

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনকে সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করার জন্য আরও ক্ষমতা দেওয়ার চিন্তা-ভাবনা করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে নেতৃত্বাধীন হোয়াইট হাউস। বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। ইসলামিক স্টেট (আইএস) ও অপর জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুদ্ধ তীব্র করার অংশ হিসেবেই ক্ষমতা বাড়ানোর পরিকল্পনার কথা ভাবা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, পেন্টাগনের ক্ষমতা বৃদ্ধির ফলে সন্দেহভাজন সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও দ্রুত ও সহজে পরিচালনা করা যাবে। বিশেষ করে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া সহজ করা হবে। ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ওবামার সময় সিদ্ধান্ত গ্রহণের জটিলতার কারণে হতাশ ছিলেন পেন্টাগন কর্মকর্তারা।

হোয়াইট হাউসের প্রেস সচিব শেন স্পাইসার এ প্রস্তাবকে ‘নীতির পরিবর্তনের চাইতে একটি দর্শন’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এতে করে স্বাক্ষর করার প্রটোকলের পরিবর্তন হবে না। ট্রাম্প বিশ্বাস করেন, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ হচ্ছেন পেন্টাগন কর্মকর্তারাই।

সমালোচকরা বলছেন, পেন্টাগনকে আরও সামরিক ক্ষমতা দেওয়ার কারণে ফল খারাপ হতে পারে। যেমন- জানুয়ারিতে ইয়েমেনে পরিচালিত বিশেষ অভিযানের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ওই অভিযানে মার্কিন নৌবাহিনীর সিল টিমের ৬ সদস্য ও ২৪ জনের মতো বেসামরিক নাগরিক নিহত হয়েছিলেন। এছাড়া এর ফলে, কোনও অভিযানের ফল খারাপ হলে তার দায় পেন্টাগনের ওপর বর্তাবে বলেও মনে করছেন সমালোচকরা।

বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন ইয়েমেনে আল-কায়েদার সন্দেহভাজন অবস্থানের ওপর বিমান হামলা পুনরায় শুরু করেছে। সমন্বিত এ হামলাটি ইয়েমেনের তিনটি প্রদেশে চালানো হয়। পেন্টাগনের মতে, এসব অবস্থানে জঙ্গিদের উপস্থিতি রয়েছে।

ট্রাম্পের নির্দেশে সোমবার হোয়াইট হাউসের কাছে পেন্টাগনের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাবটি উত্থাপন করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস। এতে আইএসবিরোধী লড়াইয়ে গতি আনার জন্য বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে।

ট্রাম্প ঘোষিত মার্কিন জাতীয় নিরাপত্তানীতি শক্তিশালী করার সর্বশেষ পদক্ষেপ হচ্ছে পেন্টাগনের ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব। কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ট্রাম্প ‘সভ্য পৃথিবী’কে ঐক্যবদ্ধ করে বিশ্ব থেকে ‘র‍্যাডিক্যাল ইসলামি সন্ত্রাসবাদ’কে সমূলে উৎপাটনের আহ্বানের মধ্যদিয়ে মুসলিম বিদ্বেষী রূপরেখা স্পষ্ট করেছেন। ভাষণে আবারও সরাসরি ইসলামি চরমপন্থীদের শত্রু হিসেবে ঘোষণা করেন। মুসলিম মিত্রদের নিয়ে ‘প্রধানতম শত্রু’ ইসলামিক স্টেট (আইএস) নির্মূলের পরিকল্পনার কথা জানান তিনি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন