সদর থানার অভিযানে ফেন্সিডিলসহ দুই নারী আটক

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার রাতে ভাদুঘর বাস টার্মিনালের পার্শ্ববর্তী কুমিল্লা সিলেট মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো- ভৈরব থানার চন্ডিবেড় গ্রামের মদিনা (৩৫) ও জেলার সরাইল উপজেলা অরুয়াইল গ্রামের অঞ্জনা (২০)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেনের দিক নির্দেশনায় এএসআই (নিঃ)/গোলাম সরওয়ার সঙ্গীয় ফোর্সসহ ভাদুঘর বাস টার্মিনালের পার্শ্ববর্তী কুমিল্লা সিলেট মহাসড়ক থেকে বিশেষ অভিযান চালিয়ে মদিনা ও অঞ্জনাকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর মডেল থানায় গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম