শ্রেষ্ঠত্ব ধরে রাখলেন মেজবাহ ও শিরিন

news-image

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ। আর দ্রুততম মানবী শিরিন আক্তার। সামার অ্যাথলেটিকসেও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন তারা দুজন। আজ শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতার শেষ দিনে ছেলেদের ১০০ মিটারে স্বর্ণ জিতেন নৌবাহিনীর মেজবাহ। আর মেয়েদের ১০০ মিটারে স্বর্ণ জিতেন নৌবাহিনীর আরেক অ্যাথলেট শিরিন।

আজ মেজবাহ ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেন। আর শিরিন সময় নেন ১২.৩০ সেকেন্ড। এটা মেজবাহর ষষ্ঠ স্বর্ণ। এর আগে সামার, জাতীয় ও বাংলাদেশ গেমস মিলিয়ে পাঁচটি স্বর্ণ জিতেছিলেন। অন্যদিকে শিরিনের এটা পঞ্চম স্বর্ণ। পঞ্চমবারের মতো দ্রুততম মানবী হলেন তিনি। এবার তার লক্ষ্য এসএ গেমসে পদক জয়। অন্যদিকে মেজবাহর লক্ষ্য টানা ষষ্ঠবারের মতো দ্রুততম মানব হয়ে মোশাররফ হোসেন শামীমের রেকর্ড ছোঁয়া।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন