শান্তিপূর্ণ পরিবর্তন আসতে পারে নির্বাচনের মাধ্যমে : বনমন্ত্রী

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, আমাদের মত পার্থক্য থাকতে পারে। আমরা হিংসার রাজনীতি চাইনা। সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।

আমরা গঠনমূলক রাজনীতি করতে চাই। মন্ত্রী আরো বলেন, আমরা পরিবর্তন চাই শান্তির মধ্য দিয়ে। সেই পরিবর্তন সাংবিধানিকভাবে হতে পারে নির্বাচনের মাধ্যমে। আমরা সুন্দর এবং সবার আস্থা এনে দিতে পারে এমন একটি নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চাই। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৩০ বছর পূর্তি উৎসব ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি হোসেন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য জিয়াউল হক মৃধা, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব কাজী মামুনুর রশীদ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম