ল্যাসা জ্বরে শতাধিক লোকের মৃত্যু

images (1)নাইজেরিয়ায় ল্যাসা নামে এক ধরনের ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে শতাধিক লোকের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছে আরও অসংখ্য মানুষ। শনিবার দেশটির সেন্টার ফর ডিজিস কন্ট্রোলের (এনসিডিসি) এক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়। ওই পরিসংখ্যানের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে। ল্যাসা আফ্রিকার নিরক্ষীয় অঞ্চলের একধরনের ভাইরাসঘটিত মারাত্মক জ্বর। এ জ্বরের ভাইরাস সাধারণত মাস্তোমিস নাতালেন্সিস নামে এক প্রজাতির ইঁদুর থেকে ছড়ায়।

এনসিডিসির পরিসংখ্যান প্রতিবেদনে বলা হয়, গত আগস্ট থেকে এ পর্যন্ত তীব্র রক্তপ্রদাহজনিত এ জ্বরে পৌনে দুশ লোকের আক্রান্ত হওয়ার খবর মিলেছে। আর এতে মৃত্যু হয়েছে শতাধিক লোকের। প্রতিবেদনে আরও বলা হয়, এ ভাইরাস জ্বরে মৃত্যুর খবর আসছে রাজনৈতিক রাজধানী আবুজা, লাগোস ও ১৪টি রাজ্য থেকে। অন্য রাজ্যগুলোকেও এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই রোগ প্রতিরোধে তারা বিপুল ওষুধ বিলিয়েছেন। কিন্তু চাহিদা অনুযায়ী তা একেবারেই অপ্রতুল মনে হচ্ছে। আগস্টে প্রথম ল্যাসা জ্বরে আক্রান্ত হওয়ার খবর জানানো হলেও গত জানুয়ারিতেই এ অসুখ ছড়িয়ে পড়ার ঘোষণা দেয় নাইজেরিয়া সরকার। গত বছর এ জ্বরে ১২ জনের মৃত্যু হলেও ২০১২ সালে মৃত্যু হয়েছিল ১১২ জনের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম