র‍্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার, মাদক পাচাঁরকারি গ্রেফতার

news-image

 

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এক মাদক পাঁচার কারীর কাছ থেকে ৬০কেজি গাঁজাসহ তার মাদক পাঁচারের কাজে ব্যবহ্নত প্রাইভেটকারটি আটক করেছেন। আজ শুক্রবার দুপুর আড়াই টার দিকে তাকে আটক করেন। সে জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে ওমর ফারুক (৬০)।তাকে কিশোরগঞ্জের কুলিয়াচর এলাকার ছয়সূতি বাসষ্ট্যান্ড এলাকা থেকে আটক করা হয়।

র‌্যাব-১৪ ভৈরব জানায়, আশুগঞ্জ গোলচত্তর এলাকায় গোপন সংবাদের ভিওিতে শুক্রবার দুপুরে মাদক পাঁচার রোধে চেকপোষ্ট স্থাপন করলে মহাসড়কে ঢাকা মেট্রো-গ ১১-৫৪৮৩ সিলভার কালারের প্রাইভেটকারটিকে থামার সংকেত দিলে সংকেত অমান্য করে চলে যায়। তখন ভৈরব ক্যাম্পের আভিযানিক দল প্রাইভেটকারের পিছু ধাওয়া করে কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানার ছয়সূতী বাস স্ট্যান্ড নামক এলাকায় প্রাইভেকারটিকে চালকসহ আটক করেন। আটককৃত চালককে জিজ্ঞাসাবাদ করলে তাঁঁর গাড়ী তল্লাশী করে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও প্রাইভেটকারের আনুমানিক মূল্য ১৩,০০,০০০/- (তের লক্ষ) টাকা।

র‍্যাব – ১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, মাদক ও প্রাইভেটকারসহ আটকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম