রোহিঙ্গা ইস্যুতে আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়ঙ্কর পরিস্থিতির একটি স্থায়ী ও টেকসই সমাধানে পৌঁছানোর জন্য ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি ঢাকা সফর করবেন।

retno_marsudi1481986373
রেতনো বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে মঙ্গলবার বৈঠকে মিলিত হওয়ার জন্য ঢাকা যাচ্ছি।’

এর আগে সোমবার আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে মিলিত হওয়ার জন্য মিয়ানমার যাবেন।

অং সান সু চির আহ্বানে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা ইয়াঙ্গুনে এক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে তারা রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। রেতনো জাকার্তায় সংবাদিকদের এ কথা বলেন।

রেতনো বলেন, ‘আশা করছি মিয়ানমার সরকার রাখাইনের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিতভাবে সবকিছু জানাবে। আর সু চির কাছে থেকে সরাসরি জানাটাই হবে সবচেয়ে উত্তম।’

মন্ত্রী জানান, সোমবারের বৈঠকের পর তিনি ঢাকা সফরে যাবেন। সেখানে তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পরদিন রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করবেন।

রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের ঘটনায় সমালোচনার মুখে পড়েন নোবেলজয়ী অং সান সু চি। সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর নির্যাতন বন্ধ করতে না পারায় এই সমালোচনার মুখে পড়েন তিনি।

প্রসঙ্গত, ২০ হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। নারী ধর্ষণ, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এ ছাড়া বহু মানুষকেও হত্যা করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ