রিপাবলিকান দল আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে : ট্রাম্প

17820-untitled-1আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, তাঁর দল চায় না তিনি মনোনয়ন দৌড়ের নির্বাচনে জয় পান।

বুধবার নিউইয়র্কে ট্রাম্প বলেন, গোটা ব্যবস্থা তাঁর বিরুদ্ধে কাজ করছে এবং রিপাবলিকান ন্যাশনাল কাউন্সিল তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

কলোরাডো অঙ্গরাজ্যে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী টেড ক্রুজকে সব প্রতিনিধি সমর্থন জানান। ডোনাল্ড ট্রাম্প এখানে এগিয়ে থাকলেও পর্যাপ্ত প্রতিনিধি না পাওয়ায় তিনি মনোনয়ন দৌড়ে পিছিয়ে যেতে পারেন।

রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারম্যান রিন্স প্রাইবাস তাঁর দলের মনোনয়নপ্রত্যাশী ট্রাম্পের অভিযোগ নাকচ করে দিয়েছেন। ট্রাম্পের অভিযোগ ছিল, জরিপে তার জনপ্রিয়তা বেড়েছে দেখে নীতিমালা পরিবর্তন করা হয়েছে। তবে প্রাইবাস টুইটারে বলেন, মনোনয়ন প্রক্রিয়া এক বছর ধরে সবার কাছে জনপ্রিয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম