রাশিয়ার বিরোধীদলীয় নেতার কারাদণ্ড

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :দুর্নীতি বিরোধী সমাবেশ আয়োজনের অভিযোগে রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই সাথে আদালত তাকে ২০ হাজার রুবলস বা ৩৫০ ডলার জরিমানা করেছেন।

এর আগে গত রবিবার দুর্নীতির অভিযোগে রাশিয়ার প্রধানমন্ত্রী মেদভেদেভের পদত্যাগের দাবিতে সমাবেশ আয়োজন করায় তাকে গ্রেফতার করা হয়।

এছাড়া দেশব্যাপী অনুষ্ঠিত র‌্যালিতে হাজার হাজার মানুষ অংশ নেন। কিন্তু পূর্ব অনুমতি না নিয়ে র‌্যালি করায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া একই অভিযোগে দেশের বিভিন্ন এলাকা থেকে কমপক্ষে ৫০০ বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পুতিনের বিরুদ্ধে ‘পুতিন ছাড়া রাশিয়া’ এবং ‘পুতিন একটা চোর’ এমন স্লোগান দেয়া হয়েছে বলেও দেশটির টেলিভিশনে জানানো হয়।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন