রাশিয়ার কথিত সাইবার হামলা তদন্তের নির্দেশ ওবামার

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়ার কথিত সাইবার হামলা খতিয়ে দেখার জন্য গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউজ বলছে, এসব ই-মেইলের বিস্তারিত বিশ্লেষণ করে একটি প্রতিবেদন তৈরি করা হবে।

image-39237

আমেরিকার দিক থেকে অভিযোগ করা হয়েছিল রাশিয়ার হ্যাকিং-এর লক্ষ্য ছিল ডেমোক্রেটিক পার্টির ই-মেইল এবং প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের একজন ঘনিষ্ঠ সহযোগীর তথ্য। গত অক্টোবরে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন রাশিয়া আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।

কিন্তু নব-নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই এসব অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেছেন, রাশিযা কোন ধরনের হস্তক্ষেপের চেষ্টা করেছে বলে তিনি বিশ্বাস করেন না। তিনি মনে করেন, রাশিয়ার বিরুদ্ধে এসব অভিযোগ আনা রাজনৈতিক উদ্দেশ্য-প্রণোদিত।

ডেমোক্রেটিক পার্টি বলছে, এ হ্যাক করার চেষ্টা করা হয়েছিল হিলারি ক্লিনটনকে অপদস্থ করার উদ্দেশ্যে। হোয়াইট হাউজের একজন মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট ওবামা বিষয়টিকে খুবই গুরুত্বের সাথে নিয়েছেন। সেজন্য তিনি এর তদন্ত করতে বলেছেন। কারণ, আমেরিকা তাদের নির্বাচন পদ্ধতির স্বচ্ছতা এবং অখণ্ডতা বজায় রাখার জন্য বদ্ধপরিকর।

হোয়াইট হাউজের এই কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ওবামার দায়িত্ব শেষ হবার আগেই এ তদন্ত কাজ শেষ হবে এবং সেটির ফলাফল নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে তুলে দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট

সংকটের মুহূর্তে রান করাই আমার লক্ষ্য: লিটন

নেতানিয়াহুর বিরুদ্ধে গোপনে আরব দলগুলোর সহযোগিতা চাওয়ার অভিযোগ