‘যৌন সংসর্গের মাধ্যমে’ যুক্তরাষ্ট্রে প্রথম জিকা ভাইরাস সংক্রমণ

160203002928_sp_zika_624x351_gettyআন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কর্তৃপক্ষ বলছে, তারা দেশটিতে প্রথমবারের মতো স্থানীয়ভাবে জিকা ভাইরাসের সংক্রমণের ঘটনা পেয়েছেন। জিকা ভাইরাস সাধারণত: মশার মাধ্যমে ছড়ায়। তবে বিরল একটি ঘটনা হিসেবে যৌন সংসর্গের মাধ্যমে এই রোগটি ছড়ানোর খবর পাওয়া যাচ্ছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত রোগীটি বিদেশ ভ্রমণ না করলেও যুক্তরাষ্ট্রের বাইরে থেকে জিকা ভাইরাসে আক্রান্ত হয়ে এসেছেন এমন একজনের সাথে তার যৌন সম্পর্ক হয়েছে।

সংক্রমণের এই সংবাদটি নিশ্চিত করেছে দেশটির রোগ নিয়ন্ত্রণ সংস্থা, সিডিসি।
আক্রান্ত ব্যক্তি জিকা ভাইরাসের প্রাদুর্ভাব রয়েছে এমন কোন এলাকায় ভ্রমণ করেননি, তবে তার সঙ্গী সম্প্রতি ভেনিজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে ফিরেছেন।

দক্ষিণ আমেরিকায় হাজার-হাজার শিশু অপরিপক্ব মস্তিষ্ক নিয়ে জন্ম নেয়ার কারণ হিসেবে মশাবাহিত জিকা ভাইরাসকে দায়ী করা হচ্ছে।
সিডিসির কর্মকর্তা ড. এ্যান শুকেট বিবিসিকে বলেছেন, বিদেশ ভ্রমণ না করেও এই প্রথম মার্কিন কোন ব্যক্তি জিকা ভাইরাসে আক্রান্ত হলো।
“যুক্তরাষ্ট্রের ঐ এলাকায় মশার কোন সমস্যা নেই, সুতরাং আমাদের তথ্য যৌন সংসর্গের মাধ্যমেই সংক্রমণের দিকে ইঙ্গিত করছে। সাধারণত: জিকা ভাইরাসে তেমন কোন উপসর্গ দেখা না গেলেও গর্ভধারিনী মায়েদের ক্ষেত্রে এটি মারাত্মক জন্মগত ত্রুটি তৈরি করতে পারে। সৌভাগ্য হচ্ছে যে, এই ক্ষেত্রে গর্ভধারণের কোন বিষয় নেই।” বলেন মিস শুকেট।

এর আগে বিদেশফেরতদের মধ্যে জিকা ভাইরাস পাওয়া গেলেও এই প্রথম যুক্তরাষ্ট্রের ভূখন্ডেই জিকা সংক্রমণের ঘটনা ঘটলো।
তবে যৌন সম্পর্কের মাধ্যমে জিকা সংক্রমণের এটিই প্রথম ঘটনা নয়, ২০১৩ সালে এধরণের আরেকটি সংক্রমণ ঘটেছিল বলে উল্লেখ করছে সিডিসি।

জিকা ভাইরাসটি সম্প্রতি পুরো আমেরিকা মহাদেশজুড়ে ছড়িয়ে পড়ছে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা এটিকে ঘিরে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য জরুরী অবস্থা ঘোষণা করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম