যেভাবে বিরাটের স্পর্শের বাইরে ধোনি

news-image

স্পোর্টস ডেস্ক : পুণেতে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের হারের ব্যবধান ৩৩৩ রান। আর এই হারের ফলে সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আর কোনওদিন ছুঁতে পারবেন না বর্তমান অধিনায়ক বিরাট কোহলি।

সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক থাকাকালীন সময়ে ঘরের মাঠে ভারত একটিও টেস্ট হারেনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিন্তু অধিনায়ক বিরাট ঘরের মাঠে অসিদের বিরুদ্ধে প্রথম টেস্টেই হেরে বসেছেন।

ধোনির অধিনায়কত্বে ভারত ঘরের মাটিতে প্রথম অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় ২০০৮–০৯ সালে। চার টেস্টের সিরিজে ভারত জিতেছিল ২–০ ব্যবধানে। ২০১০–১১ সফরেও সিরিজের ফল ছিল একই। ২০১২–১৩ সফরে চার টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছিল অসিদেরকে।

আর অপরদিকে ২০১৭ সালের চলতি সফরে ইতিমধ্যেই ভারত ০–১ পিছিয়ে রয়েছে। পুণেতে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে বিরাট বাহিনীকে। দ্বিতীয় টেস্ট বেঙ্গালুরুতে। ২০০৪ সালের পর ২০১৭ সালে এসে ভারতে টেস্ট জিতল অস্ট্রেলিয়া।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট