যেভাবে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে পারে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গেছে বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জিতলেই শুধু হবে না, নেট রান রেটের হিসাবও মেলাতে হবে টাইগারদের।আগে ব্যাট করলে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। আর পরে ব্যাট করলে লক্ষ্য অনুযায়ী নির্দিষ্ট ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে।

সংযুক্ত আরব আমিরাতে চলমান এই সিরিজে বাংলাদেশের শুরুটা হয়েছে হতাশার। নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের কাছে ৯৯ রানে হেরেছে দল। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। ওই হারে নেট রান রেট নেমে যায় -১.৯৮০-এ। এরপর ১৯ অক্টোবর আফগানিস্তানের কাছে ১৫৮ রানে হেরেছে জিম্বাবুয়ে। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ তৈরি হয়েছে।

আগামী ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ লিগ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালে উঠতে বড় ব্যবধানে জয়ের বিকল্প নেই বললেই চলে। আগে ব্যাটিং করলে অন্তত ৪১ রানের জয় পেতে হবে। এতে নেট রান রেট বাড়িয়ে ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে পারবে দল।

অন্যদিকে, পরে ব্যাটিং করলে লক্ষ্য কত, তার ওপর নির্ভর করবে জয়ের সময়সীমা। সমীকরণ অনুযায়ী, ২০০ রানের লক্ষ্য পেলে ৪০.২ ওভারের মধ্যে জিততে হবে বাংলাদেশকে। ২২০ রানের লক্ষ্য হলে জিততে হবে ৪০.৫ ওভারের মধ্যে। ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে হবে ৪১.১ ওভারের মধ্যে। আর ২৫০ রানের লক্ষ্য পেলে জিততে হবে ৪১.৩ ওভারের মধ্যে।

এ ছাড়া ২৬০ রানের লক্ষ্য হলে ৪১.৪ ওভার, ২৭০ রানের লক্ষ্য হলে ৪১.৫ ওভার, ২৮০ রানের লক্ষ্য হলে ৪২ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য হলে ৪২.২ ওভারের মধ্যে জয় নিশ্চিত করতে হবে।

তিন দলের এই প্রতিযোগিতায় লিগ পর্বে প্রতিটি দল অন্য দুই দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলছে। লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে, যা অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর আচরণে সংযম চায় সম্পাদক পরিষদ

ন্যায্য জলবায়ু অর্থায়নে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াচ্ছে সরকার

লন্ডনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ, গ্রেপ্তার ১৩৯

শ্রমিকদের কাজে ফেরার আহ্বান শ্রমমন্ত্রীর

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ১,৯২৯ জন

মিরপুরে নাশকতার অভিযোগে আ.লীগ-ছাত্রলীগের ১১ জন আটক

চার দিন বন্ধ সামিটের এলএনজি টার্মিনাল, কমবে গ্যাসের চাপ

অক্টোবরে রেমিট্যান্স বেড়েছে ১২ শতাংশ

তাহসিফ হত্যা: তরুণী দিশার ৪ দিনের রিমান্ড

নবীনগরে যুব দিবস পালিত, ঋণ ও সনদ বিতরণ

ঢাকায় ৩২ বাসরুটের পরিকল্পনা, আজ চালু হচ্ছে ৬টি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৪ সমুদ্রবন্দরে সতর্কসংকেত