যুব বিশ্বকাপের টিকিটের মূল্য নির্ধারণ

2016_01_24_21_22_41_Vi3QOnGtpag6xEOOKgyHSf5UehI86j_originalস্পোর্টস ডেস্ক : আর মাত্র দুই দিনের অপেক্ষায়। এরপরই শুরু হয়ে যাবে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের আসর। উদ্বোধনী ম্যাচ ২৭ জানুয়ারী চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। ৪৮টি ম্যাচ ৮টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে রোববার অনুষ্ঠেয় টুর্নামেন্টের টিকিটের মূল নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। একজন দর্শক সর্বোচ্চ পাঁচটি টিকিট কিনতে পারবেন। বিশ্বকাপের টিকিটের সর্বনিম্ন মূল্য ২০ টাকা, সর্বোচ্চ ৩০০ টাকা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম, ঢাকা

টিকেট কাউন্টার: মিরপুর ইনডোর স্টেডিয়াম

টিকেট প্রাপ্তির সময়: ২৭ জানুয়ারি

গ্র্যান্ড স্ট্যান্ড: ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড: ১৫০ টাকা, শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড: ১০০ টাকা, উত্তর ও দক্ষিণ স্ট্যান্ড: ৪০ টাকা, পূর্ব স্ট্যান্ড: ২০ টাকা।

খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, নারায়ণগঞ্জ

টিকেট কাউন্টার: যুব উন্নয়ন অধিদফতর, জালকুড়ি, ফুতুল্লা

টিকেট প্রাপ্তির সময়: ২৭ জানুয়ারি

গ্র্যান্ড স্ট্যান্ড: ৩০০ টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি (ওয়েস্ট): ১৫০ টাকা, ক্লাব হাউজ ইস্ট/ওয়েস্ট: ১০০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি: ৮০ টাকা, ইস্টার্ন গ্যালারি: ২০ টাকা।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়াম, চট্টগ্রাম

টিকেট কাউন্টার: বাইতেক মোড়, সিটি কর্পোরেশন অফিসের পাশে, সাগরিকা মোড়।

টিকেট প্রাপ্তির সময়: ২৬ জানুয়ারি

গ্র্যান্ড স্ট্যান্ড: ২০০ টাকা, রুফটপ হসপিটালিটি স্ট্যান্ড: ২০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড: ১০০ টাকা, ক্লাব হাউজ নর্থ/সাউথ: ৫০ টাকা, ওয়েস্টার্ন স্ট্যান্ড: ৫০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড: ৩০ টাকা।

এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম

টিকেট কাউন্টার: আলমাস সিনেমা হল, দামপাড়া।

টিকেট প্রাপ্তির সময়: ২৬ জানুয়ারি

ভিআইপি গ্র্যান্ড স্ট্যান্ড: ১০০ টাকা, রুফটপ: ১০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড নর্থ/সাউথ স্ট্যান্ড: ৭৫ টাকা, ক্লাব হাউজ নর্থ/সাউথ: ৫০ টাকা, সাধারণ গ্যালারি: ২০ টাকা।

সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, সিলেট

টিকেট কাউন্টার: লাকাতুরা, বিমানবন্দর রোড।

টিকেট প্রাপ্তির সময়: ২৭ জানুয়ারি

গ্র্যান্ড স্ট্যান্ড ইস্ট/ওয়েস্ট: ২০০ টাকা, ক্লাব হাউজ ইস্ট/ওয়েস্ট: ১০০ টাকা, গ্রিন হল এরিয়া: ৩০ টাকা, ওয়েস্টার্ন গ্যালারি: ৩০ টাকা, ইস্টার্ন স্ট্যান্ড: ৩০ টাকা।

সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট

টিকেট কাউন্টার: স্টেডিয়াম মার্কেট কাউন্টার দরগাহ এন্ড।

টিকেট প্রাপ্তির সময়: ২৭ জানুয়ারি

ক্রিকেট প্যাভিলিয়ন: ৫০ টাকা, সাধারণ গ্যালারি: ৫০ টাকা, সাধারণ গ্যালারি: ২০ টাকা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম