যুক্তরাষ্ট্রকে সৌদি আরবের হুমকি

photo-1460887695আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন আইনপ্রণেতারা যদি একটি বিল পাস করেন, তাহলে সৌদি আরবের মালিকানাধীন শত শত বিলিয়ন ডলার মূল্যের মার্কিন বন্ড বিক্রি করে দেওয়া হবে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার ঘটনার সঙ্গে সৌদি আরবকে দায়ী করে বিল পাস করাকে ঘিরে মার্কিন প্রশাসন ও ওবামা সরকারকে এ হুমকি দিয়েছে সৌদি সরকার।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত মাসে ওয়াশিংটন সফরে গিয়ে এই বার্তা পৌঁছে দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর। মার্কিন আইনপ্রণেতাদের তিনি জানিয়েছেন, মার্কিন আদালতের নির্দেশের কারণে সম্পদ বাজেয়াপ্ত হওয়ার মতো কোনো বিপদের মধ্যে পড়ার আগেই দেশটিতে থাকা সৌদি আরবের ৭৫০ বিলিয়ন ডলার পরিমাণ ট্রেজারি সিকিউরিটি ও অন্যান্য সম্পদ তারা বিক্রি করতে বাধ্য হবেন।

এই হুমকির পরিপ্রেক্ষিতে বিলটি পাস না করতে কংগ্রেসকে অনুরোধ করতে শুরু করেছে ওবামা প্রশাসন। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ও পেন্টাগনের কর্মকর্তারা গত কয়েক সপ্তাহ এই হুমকি নিয়েই আলোচনা করছেন। এই বিল পাস হলে দেশ কূটনৈতিক ও অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে পড়বে বলেও মনে করছেন মার্কিন কর্মকর্তারা। তাই সিনেটকে বিলটি পাস না করার পরামর্শও দিচ্ছেন তাঁরা।

এর ফলে দেশ দুটির মধ্যে উত্তেজনা বাড়বে বলে মনে করছেন অর্থনৈতিক ও রাজনৈতিক বিশ্লেষকরা।

এ বছরের শুরুতেই মার্কিন সিনেটের জুডিশিয়ারি কমিটিতে বিলটি পাস হয়। এতে সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সে দেশের নাগরিক নিহত হওয়ার ঘটনা ঘটলে তাতে বিদেশি সরকারের ওপর থেকে আইনি সুরক্ষা তুলে নেওয়ার কথা বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম