মেসি-সুয়ারেজের ছেলেদের অনুশীলন শুরু

 
স্পোর্টস ডেস্ক :ফুটবলের প্রতি ছেলে থিয়াগো মেসির তেমন আগ্রহ নেই বলে গণমাধ্যমকে কিছুদিন আগে জানিয়েছিলেন লিওনেল মেসি।
তবে ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে ছেলেকে বার্সেলোনার বেবি টিমে (লা ম্যাসিয়া) ভর্তি করান আর্জেন্টাইন অধিনায়ক। এবার লুইস সুয়ারেজ ও পিকের ছেলের সঙ্গে সেই বেবি টিমে অনুশীলন শুরু করেছে থিয়াগো।

messi1474345030

লা ম্যাসিয়া একাডেমিতে অনুশীলনের মধ্য দিয়ে বাবাদের পদচিহ্ন অনুসরণ করতে শুরু করছে মেসি-সুয়ারেজ ও পিকের ছেলেরা। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সেই প্রক্রিয়া শুরু করেছে বার্সা। অনুশীলন সেশনের সময় বাচ্চাদের ছবি তোলা নিয়ে কঠোর নিষেধাজ্ঞা জুড়ে দিয়েছে বার্সা বেবি টিম কর্তৃপক্ষ।

তবে বেবিদের নিয়ে কাজ করা বার্সার লা ম্যাসিয়া একাডেমি জানিয়েছে, গণমাধ্যমের সামনে কথা বলা কিংবা ফুটবল প্রদর্শনী দেখাতে পারবে সেখানে প্রশিক্ষণরত বেবি ফুটবলাররা। চার বছরের কম বয়সি শিশুদের লা ম্যাসিয়ার বেবি টিমে ভর্তি করানো হয়। মেসি, সুয়ারেজ ও পিকের ছেলের সেই যোগ্যতা রয়েছে। নিজেদের সন্তানদের ফুটবলের প্রতি আগ্রহ বাড়াতে লা ম্যাসিয়ার সঙ্গে চুক্তি করতে দ্বিধা করেননি তারা।

এ জাতীয় আরও খবর

নওগাঁয় ডাকাতির ঘটনায় গাইবান্ধা থেকে দুই ডাকাত গ্রেফতার

নওগাঁর আত্রাইয়ে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ আহত ৫

নবীনগরে খামারিকে প্রাণনাশের হুমকির অভিযোগ, থানায় জিডি

নবীনগরে একের পর এক মন্দিরে চুরি, আতঙ্কে হিন্দু সম্প্রদায়

আত্রাইয়ে শিয়ালের কামড়ে ১ নারী আহত

গোপালগঞ্জে ড্রোনে বিজিবির নজরদারি

পোশাকশ্রমিকদের মজুরি বোর্ডের সভা স্থগিত

২০২৭ সালের হজ নিবন্ধন শুরু, চলবে ২২ নভেম্বর পর্যন্ত

ফ্যাসিস্টদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধ জনগণ: রিজভী

গোপালগঞ্জের সহিংসতা আ. লীগের রাজনৈতিক দুর্বলতার প্রমাণ: তথ্য প্রতিমন্ত্রী

ইউরোপের পোশাক বাজারে পিছিয়ে পড়ছে বাংলাদেশ

সাপ্লিমেন্টারি পরীক্ষায় আবেদন করেননি ৬৩ শতাংশ শিক্ষার্থী