মুসলিম বিশ্বের ৩০ নেতা তুরস্কে মৈত্রীর ডাকে 

 

 

আন্তর্জাতিক ডেস্ক : পারস্পরিক দূরত্ব কমিয়ে মুসলিম বিশ্বে মৈত্রী স্থাপনের ডাক দিয়েছে অরগানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি)। বিশ্বের ১৭০ কোটি মুসলিমের স্বার্থে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য সংহত করার প্রত্যয়ে তুরস্কে ওআইসির সম্মেলন শুরু হয়েছে।বৃহস্পতিবার তুরস্কের ঐতিহ্যবাহী শহর ইস্তাম্বুলে ওআইসির শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলনে মুসলিম বিশ্বের ৩০ দেশের নেতারা অংশ নিচ্ছেন। সম্মেলন উদ্বোধন করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার এরদোয়ানের সংবাদ সম্মেলনের মাধ্যমে সম্মেলন শেষ হবে।

oic_world1460634796

ইস্তাম্বুলে ওআইসির সম্মেলনে অংশ নিচ্ছেন সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এ দুটি দেশ সিরিয়া ও ইয়েমেনের গৃহযুদ্ধে বিরোধী অবস্থানে রয়েছে। আর এ দুই দেশকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের মধ্যে বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে। ইস্তাম্বুল সম্মেলনেও ইয়েমেন ও সিরিয়া ইস্যু নিয়ে বাকবিতণ্ডা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।ইস্তাম্বুলে ওআইসি সম্মেলনে রাষ্ট্র ও সরকারপ্রধান মিলে ৩০ নেতা অংশ নিলেও গুরুত্বপূর্ণ কয়েকটি মুসলিম দেশের নেতারা এতে যোগ দেননি। জর্ডানের বাদশা আবদুল্লাহ ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি সম্মেলনে আসেননি।

 

মিশরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি ২০১৩ সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির সঙ্গে তুরস্কের সম্পর্ক ভালো যাচ্ছে না। সিরিয়া ইস্যুতে তুরস্কের সঙ্গে জর্ডানের মতপার্থক্য রয়েছে।তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত ক্যাভুসোগ্লু বলেছেন, এবার এমন সময় সম্মেলন হচ্ছে, যখন মুসলিম বিশ্ব নিজেদের সমস্যা নিয়ে মারাত্মকভাবে ভুগছে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব বড় ধরনের সমস্যার সৃষ্টি করছে। বিচ্ছিন্নতাবাদ মুসলিম উম্মাহকে বিভক্ত করেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম