মিসরের স্বৈরশাসক সিসির পক্ষে রয়েছি : ট্রাম্প

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র সফররত মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে সোমবার সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কঠোর সমালোচনার মুখে থাকা মিসরের এই ক্ষমতাধর নেতাকে ওয়াশিংটনে স্বাগত জানান ট্রাম্প।

ওভাল অফিসে বেলা সাড়ে ১১টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টা) দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ট্রাম্প ও সিসি।

বৈঠকে ট্রাম্প বলেন, ‘আমি সবাইকে বলতে চাই, আমরা মিসরের প্রেসিডেন্ট সিসির পক্ষে রয়েছি। মিসরের কঠিন এ সময়ে চমৎকার কাজ করছেন তিনি।’ খবর এএফপির।

প্রায় এক যুগ পর মার্কিন কোনো প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করলেন সিসি। তার কাছে এ সাক্ষাৎ খুবই গুরুত্বপূর্ণ। এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে কখনোই তিনি আমন্ত্রণ পাননি।

প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের পর বিশ্বনেতাদের মধ্যে ট্রাম্পকে প্রথম অভিনন্দন জানান সিসি। বৈঠকের পর মধ্যাহ্নভোজে অংশ নেন দুই নেতা।

গত সেপ্টেম্বরে ট্রাম্প যখন পুরোদমে নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন, তখন তাদের দেখা হয়েছিল। তখন ট্রাম্প সিসিকে ‘চমৎকার মানুষ’ হিসেবে উল্লেখ করেন। এবার তার স্বৈরশাসনকে ‘চমৎকার’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন