মিশরে বিচারের মুখে ২৩৭ বিক্ষোভকারী

 

আন্তর্জাতিক ডেস্ক : মিশরে প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসির বিরুদ্ধে বিক্ষোভের অভিযোগে ২৩৭ জনকে আদালতে হাজির করা হয়েছে। শনিবার দেশটির বিচার বিভাগ এ তথ্য জানিয়েছে।
egypt1462071553
গত মাসে লোহিত সাগরের দুটি দ্বীপের মালিকানা সৌদি আরবের কাছে হস্তান্তর করেন সিসি। সৌদি ও মিশরের কর্মকর্তারা জানিয়েছিলেন, ১৯৫০ সালে রিয়াদ দ্বীপ দুটি রক্ষার জন্য কায়রোকে অনুরোধ জানিয়েছিল। প্রকৃতপক্ষে সৌদি আরবই দ্বীপ দুটির মালিক। রিয়াদের অনুরোধেই এবার এগুলো ফিরিয়ে দেওয়া হয়েছে। দ্বীপ ফিরিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে ওই সময় পুরো মিশরে সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়। ২০১৪ সালে ক্ষমতা গ্রহণের পর সিসির বিরুদ্ধে এটি ছিল সবচেয়ে বড় বিক্ষোভ। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এ ঘটনায় ৩৮২ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অনুমতি ছাড়া বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে ২৩৭ জনকে শনিবার কায়রো ও গিজা উপশহরের আদালতে হাজির করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তাদের তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম