‘মাশরাফি তোমার সাথে আছে বাংলাদেশ’

news-image

 

স্পোর্টস ডেস্ক :‘মাশরাফি তোমার সাথে আছে বাংলাদেশ’ ও ‘মাশরাফি তোমায় ভালোবাসি’- প্ল্যাকার্ডে মাশরাফি বিন মুর্তজার উদ্দেশে লেখাগুলো তাঁর ভক্তদের। শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সামনে বাংলাদেশ অধিনায়কের ভক্ত-সমর্থকরা এই কথাগুলো লিখে মানববন্ধন করেন।

বিকেল ৪টায় এই মানববন্ধন হয়। আর এর আয়োজন করে ক্রিকেট সমর্থকদের সংগঠন ‘ক্রিকেট ফ্রিক’, ‘দৌড়া বাঘ আইল’ ও ‘ক্রিকপ্লাটুন’।

তবে এই প্ল্যাকার্ডে দেখা যায়, সমর্থকদের কিছু ক্ষোভ ঝরে পড়ে দলের কোচ চন্দিকা হাথুরুসিংহের ওপর, ‘হাথুরু আপনি কি গ্রেগ চ্যাপেলের পরিণতি দেখেননি?’ আরেকজন লিখে এনেছেন, ‘কোচ শুধু কোচই থাক, সর্বেসর্বা কিংবা একচ্ছত্র অধিপতি নয়’।

অবশ্য গতকাল শুক্রবার দেশে ফিরে ভক্তদের আশ্বস্ত করলেন মাশরাফি। ভক্তদের মনে করিয়ে দিলেন, টি-টোয়েন্টি ছাড়লেও এখনো ওয়ানডে ক্রিকেটে দলের সঙ্গে আছেন তিনি। ম্যাশ বলেন, ‘এখনো তো ওয়ানডে খেলছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার মাঠে দেখা হবে।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সাংবাদিকদের কাছে মাশরাফি বলেন, ‘১০ বছর ধরে এই ফরম্যাটে খেলছি। অবশ্যই গর্ববোধ করছি। এখনো তো ওয়ানডে খেলছি ইনশাল্লাহ। বেঁচে থাকলে আবার মাঠে দেখা যাবে। মজা হবে ওইখানেই।’

গত বুধবার হঠাৎ আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ চলাকালে তাঁর এই ঘোষণা সমালোচনার ডালপালা মেলতে থাকে। অনেকেই এর জন্য দলের কোচ ছাড়া বিসিবি কর্মকর্তাদেরও দায়ী করেন।

এ জাতীয় আরও খবর

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন

গোপালগঞ্জে এমপির বাড়ি ও থানায় হামলা, আগুন

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

লালমনিরহাটে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন

রাজু হত্যার প্রতিটি রক্তকণিকার দাম আদায়ের হুঁশিয়ারি এমপি বাবুলের

এক দিনের সফরে লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ ৫, তিনজনের অবস্থা আশঙ্কাজনক