মাশরাফির অন্যরকম ‘সেঞ্চুরি’

news-image

স্পোর্টস ডেস্ক : মাশরাফির করা অফ স্টাম্পের অনেক বাইরের বল স্কুপ করার চেষ্টায় শর্ট ফাইন লেগে মোস্তাফিজুর রহমানের অসাধারণ এক ক্যাচে পরিণত হলেন জেসন রয়। আর এতেই নতুন এক মাইলফলক স্পর্শ করলেন টাইগার অধিনায়ক। বিদেশের মাটিতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে শততম উইকেটশিকারি হলেন নড়াইল এক্সপ্রেস।

এ তালিকায় মাশরাফির পরই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি নিয়েছেন ৮৭ উইকেট। আর ৮৫ উইকেট নিয়ে সাকিবের পরের অবস্থান আরেক বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাকের।

উল্লেখ্য, ২০০১ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় মাশরাফির। বারবার ইনজুরির ছোবলে মাঠের বাইরে গিয়েছেন তবে আবার ফিরেছেন। আর মাশরাফির শক্তি হয়েছে ভক্ত সমর্থকদের ভালোবাসা।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পানিতে পরে শিশুর মৃত্যু

রাণীনগের ৬ মামলার পলাতক আসামি মাসুদ রানাকে গেফতার করেছে পুলিশ

রাণীনগরে মাদক বিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশকে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

‘এনাফ ইজ এনাফ, আর নয়’: তারেক রহমান

আইসিজের রায়কে ইতিবাচক দেখছে বাংলাদেশ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে ডিবির আটক

ঢাকা ছেড়ে বগুড়ায় স্থায়ী হচ্ছেন অভিনেত্রী রঞ্জিতা

বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে রাজপথে প্রতিরোধ: আবদুস সালাম

আ. লীগের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিয়ে সহিংসতার অভিযোগ আবু হানিফের

গণভোটের রায় মানলেই ঐক্য সম্ভব: মামুনুল হক

বরিশালে নানকের বাসভবনে হামলা, আগুন