মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসার ক্বেরাত সম্মেলন সমাপ্ত

news-image

শেখ কামাল॥ ঢাকার মুগদায় মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসায় ৩য় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন গত মংগলবার বাদ আসর থেকে মধ্যরাতব্যাপী মুগদা কবরস্থান মাঠে অনুষ্ঠিত হয়। মাদরাসা প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মো. মোশাররাফ হোসাইন মাহমুদের সঞ্চালনায় বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান মন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে মিশর থেকে আগত বিশ্ববিখ্যাত ক্বারী শায়খ আলাউদ্দিন আহমাদ আলী, শায়খ ড. ওসামা সামী আল হাওয়ারী, শায়খ আবদুর রহমান ফারাজ হাফেজ ও শায়খ শোয়াইব মো. আল আজহারী সুললিত কন্ঠে পবিত্র কুরআন তিলাওয়াত করেন। দেশ বিখ্যাত ক্বারী হাফেজ নাজমুল হাসান, হাফেজ এ কে এম ফিরোজ, হাফেজ মঞ্জুর আহমাদ, হাফেজ সাইদুল ইসলাম আসাদ, হাফেজ আবদুল মালেক, হাফেজ সাজ্জাদ হোসাইন ও হাফেজ আনাস বিন আনোয়ার কুরআন তিলাওয়াত করেন।

মাহফিলে ওয়াজ করেন দেশ বরেণ্য আলেমে দ্বীন শায়খুল হাদীস হযরত মাওলানা আল্লামা আশরাফ আলী, শায়খুল হাদীস আল্লামা আবদুর রহমান, আল্লামা মুহিব্বুল্লাহিল বাকী আন-নদভী, শায়খুল হাদীস আল্লামা তাজুল ইসলাম, মাওলানা হাফিজুর রহমান সিদ্দীক, মুফতি রাফি বিন মুনির, মুফতি মহিউদ্দিন আশরাফী প্রমুখ। সংগীত পরিবেশন করেন কলরব, অনুপ্রাস শিল্পী গোষ্ঠী ও মাদরাসার শিল্পীবৃন্দ।

মাদরাসার বালক শাখার ৭জন ছাত্র ও বালিকা শাখার ৪জন ছাত্রীকে হিফজ সমাপনী সনদ পাগড়ী পরিধান করান অতিথিবৃন্দ। ঐতিহাসিক এ সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছাত্র শিক্ষক আলেম ওলামাসহ হাজার হাজার তৌহিদী জনতার তাকবীর ধ্বনিতে মুখরিত হয়ে উঠে পূরো এলাকা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডোবার পানিতে ডুবে ২২ মাসের শিশুর মৃত্যু

মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

এলএনজি ও ইআরএল-২ প্রকল্পে অগ্রগতি কম

একই এয়ারলাইন্সে বাংলাদেশিদের সেবায় বৈষম্যের অভিযোগ

ছয় বাধায় আটকে ঢাকা-টঙ্গী রেল প্রকল্প

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা

জাপানের বিপক্ষে ব্রাজিলের নেতৃত্বে রাফিনিয়া

নুসরাতের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা জামায়াত আমিরের

নেতৃত্ব হারানোর শঙ্কায় এনভিডিয়া প্রধান

ফ্যাসিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

চোটে সাফ চ্যাম্পিয়নশিপ শেষ সাদ উদ্দিনের

বাড়িতে হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম