মাঠে মৌমাছির ঝাঁক, বন্ধ হয়ে গেল শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট খেলা

news-image

ক্রিকেট মাঠে একঝাঁক মৌমাছির ‘আক্রমণে’ আজ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল একটি আন্তর্জাতিক ম্যাচ।জোহানেসবার্গে ওয়ান্ডারার্স মাঠে দক্ষিণ আফ্রিকা আর শ্রীলংকার মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক চলার সময় নাটকীয় এ ঘটনা ঘটে।তখন শ্রীলংকা ব্যাট করছে। ইনিংসের মাঝামাঝি সময়। হঠাৎ করেই মাঠে উড়ে এলো এক ঝাঁক মৌমাছি।মাঠে তৈরি হো এক নাটকীয় দৃশ্য। খেলোয়াড়দের কেউ কেউ মৌমাছির কামড়ের ভয়ে ছুটতে শুরু করলেন।খেলোয়াড়, আম্পায়রদের কেউ কেউ মাঠে শুয়ে পড়লেন।

দু’বার এমন ঘটনা ঘটার পর ২৭ ওভারের সময় শ্রীলংকার রান যখন ৪ উইকেটে ১১৭, তখন আনুষ্ঠানিকভাবে খেলা বন্ধ করে দেয়া হলো।

ক্রিকেট মৌমাছিআগুন নেভানোর গ্যাস ছড়িয়ে তাড়ানো হচ্ছে মৌমাছি

একজন গ্রাউন্ডসম্যান মাঠে ঢুকলেন অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে। তিনি ছিটাতে শুরু করলেন আগুন নেভানোর গ্যাস।

ক্রিকেট মৌমাছিছবির কপিরাইটAP
Image captionমৌমাছি এড়াতে পালাচ্ছেন দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির

একজন মৌমাছি চাষীকেও খবর দিয়ে মাঠে আনা হলো।

অবশেষে পাঁচ মিনিট খেলা বন্ধ থাকার পর মৌমাছির ঝাঁক সরে গেল, খেলাও আবার শুরু হলো।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

নবীনগরে তিতাস নদীতে অভিযান, ৬টি ঘের উচ্ছেদ ও ২৫টি রিং জাল জব্দ

চলচ্চিত্র সংগঠনের নেতৃত্ব ছাড়ছেন জয় চৌধুরী

৯৪ বছর বয়সে বিশ্বকাপজয়ী দিনো সানির মৃত্যু

আওয়ামী লীগকে সহায়তা করলে স্থায়ী বহিষ্কার

ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ বিএনপির

মেধাবীদের দেশ ও মানুষের পাশে থাকার আহ্বান মাহ্দী আমিনের

বাংলাদেশের উন্নয়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইল সরকার

৫০ বছর পরও মানুষের হৃদয়ে অম্লান মওলানা ভাসানী

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

শিল্পাঞ্চলে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন

শাহজালাল বিমানবন্দরে বসছে ২১০০ কিলোওয়াটের সোলার প্ল্যান্ট